জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২৬ (বিজ্ঞান শাখা)
- ৯০দিনের রুটিন
- ২১মেগা টেস্ট
- ১০ অক্টোবরব্যাচ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২৬
অধ্যায় ধরে ধরে পড়ো, প্রতি সপ্তাহে রিভিশন আর মেগা টেস্ট দাও, শেষে গ্র্যান্ড মডেল টেস্টে নিজেকে যাচাই করো। NU প্যাটার্ন, নেগেটিভ মার্কিং ছাড়া।
প্রোগ্রাম
প্রতিটি প্রোগ্রামের নিজস্ব রুটিন, সিলেবাস ও লিডারবোর্ড।
এটি ন্যাশনালিয়ানের নিজস্ব প্রস্তুতি প্ল্যাটফর্ম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নয়।
কীভাবে কাজ করে
তোমার ইউনিটের প্রোগ্রামে এক ক্লিকে এনরোল করো।
প্রতিদিন রাত ১২টায় সেদিনের অধ্যায়ের পরীক্ষা খুলে যায়।
অধ্যায়ভিত্তিক ফলাফল, ভুল প্রশ্নের ভল্ট ও লিডারবোর্ডে নিজের অবস্থান দেখো।
রুটিন ও সিলেবাস
প্রোগ্রাম বেছে নিয়ে দেখো প্রতি সপ্তাহে কী হবে আর কোন অধ্যায় কবে আসবে।
৫ দিন অধ্যায়ভিত্তিক টেস্ট, ১ দিন রিভিশন, ১ দিন পূর্ণাঙ্গ মেগা টেস্ট।
৫৮টি অধ্যায়ভিত্তিক টেস্টে প্রতিটি গ্রুপ বিষয়ের অধ্যায় একে একে শেষ করো।
প্রতি সপ্তাহে রিভিশন ও মেগা টেস্ট: আগের অধ্যায়গুলো আবার যাচাই হয়।
শেষ ১ সপ্তাহ শুধু পূর্ণাঙ্গ গ্র্যান্ড মডেল টেস্ট, আসল পরীক্ষার মতো।
রুটিন: ১০ অক্টোবর, ২০২৬ থেকে ৭ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত, মোট ৯০ দিন।
রুটিনে যে অধ্যায়গুলো আছে, ক্রম অনুযায়ী।
পূর্ণাঙ্গ ১০০ নম্বরের পরীক্ষা যেভাবে ভাগ হয়।
প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হয় না (নেগেটিভ মার্কিং নেই)।
সুবিধা
কোন অধ্যায়ে কত শতাংশ ঠিক, ভুল বা স্কিপ, চার্টে দেখো।
ভুল হওয়া প্রশ্ন আলাদা জমা থাকে। শুধু সেগুলো দিয়ে আবার পরীক্ষা দাও।
প্রতিটি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীদের মধ্যে তোমার অবস্থান দেখো।
সময় সার্ভারে গোনা হয়, উত্তর অটো-সেভ হয়, প্রক্টরিং চালু থাকে।
নির্ধারিত দিনে না পারলে পরেও দেওয়া যায়, ফলাফল ও ব্যাখ্যা সহ।
NU-এর নিয়ম মেনে ভুল উত্তরে কোনো নম্বর কাটা হয় না।
মোবাইল, ট্যাব বা কম্পিউটার, যেকোনো ডিভাইসের ব্রাউজার থেকে পরীক্ষা দেওয়া যায়।
প্রশ্নোত্তর
না। এটি ন্যাশনালিয়ানের নিজস্ব অনলাইন লার্নিং ও পরীক্ষা প্রস্তুতি প্ল্যাটফর্ম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্সে ভর্তি পরীক্ষা দেবে, তাদের নিয়মিত প্র্যাকটিস ও গোছানো প্রস্তুতির জন্য এটি তৈরি।
হ্যাঁ, স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার — যেকোনো ডিভাইসের ব্রাউজার থেকেই খুব সহজে পরীক্ষা দিতে পারবে।
না। তুমি প্রতিটি উত্তর দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সেটি অটো-সেভ হয়। নেট চলে গেলেও দেওয়া উত্তর হারাবে না, নেট ফিরলে সেখান থেকেই চালিয়ে যেতে পারবে। তবে অফলাইন থাকলেও পরীক্ষার টাইমার থামে না।
না, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তুমি নির্ভয়ে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে।
ভর্তি পরীক্ষা ২০২৬ শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণ ৯০ দিনের রুটিন টেস্ট, উইকলি এক্সাম এবং মেগা মডেল টেস্টগুলোর এক্সেস তোমার কাছে থাকবে।
প্রথম পরীক্ষা থেকেই অগ্রগতি মাপা শুরু হবে। নির্ধারিত দিনে না পারলে মিসড পরীক্ষাও পরে দেওয়া যায়।
প্রোগ্রাম বেছে নাও