জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। এছাড়াও ২০১৮-১৯ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের Promoted শিক্ষার্থীরাও ফরম পূরণ করতে পারবে।
ফরম পূরণের আবেদন শুরু হবে ১৩ মে ২০২৬ থেকে এবং চলবে ১১ জুন ২০২৬ পর্যন্ত।
ডাটা এন্ট্রির সময়সীমা ১৪ মে থেকে ১৫ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে ১৭ জুন থেকে ১৮ জুন বিকাল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। ফরম পূরণের সময় সব তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন খাতে নির্ধারিত ফি উল্লেখ করেছে, যার মধ্যে তত্ত্বীয়, ব্যবহারিক, কেন্দ্র ফি ও ইনকোর্স ফি অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষভাবে বলা হয়েছে, পরীক্ষার ফল প্রকাশের পর কমপক্ষে ৪ মাস পর্যন্ত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।