জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত।
এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ভর্তি ফরম পূরণ করতে যা করতে হবে
প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনে প্রবেশ করতে হবে। এরপর Honours Login এ গিয়ে নিজের Application ID এবং PIN ব্যবহার করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।
ফরম পূরণ শেষে এর প্রিন্ট কপি বা PDF সংরক্ষণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেসব কাগজ লাগবে
ভর্তি সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নিচের কাগজপত্র প্রস্তুত রাখতে হবে:
অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি
ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড
এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট
এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট
এইচএসসি প্রশংসাপত্র
এনআইডি কার্ডের ফটোকপি
এনআইডি না থাকলে জন্মনিবন্ধনের ফটোকপি
পাসপোর্ট সাইজের ছবি ২ থেকে ৩ কপি
ভর্তি ফি কত?
প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যম অথবা সরাসরি কলেজে গিয়ে এই ফি জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন ভর্তি ফরম পূরণ ৫ মে – ১৭ মে
ভর্তি ফি জমা ৬ মে – ১৮ মে
কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়ন ৬ মে – ১৯ মে
কতজন শিক্ষার্থী পাস করেছেন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার অংশ নেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকার সংখ্যা:
মানবিক বিভাগ: ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন
বিজ্ঞান বিভাগ: ৬৫ হাজার ৩৩৭ জন
ব্যবসায় শিক্ষা বিভাগ: ৫১ হাজার ৩৪ জন
এসএমএসে ফল জানার নিয়ম
এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
NU ATHN Application ID এরপর পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের Honour’s Tab থেকে Admission Test Result অপশনেও ফল দেখা যাবে।
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
ভর্তি ফরম পূরণের আগে সব কাগজপত্র স্ক্যান ও ফটোকপি করে প্রস্তুত রাখুন। Application ID এবং PIN নিরাপদে সংরক্ষণ করুন। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা ও কলেজে কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিল হতে পারে।